ঈদে মিথিলার ‘ব্যাচ টোয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০১৭, ১০:১২
অ- অ+

ব্যক্তিগত জীবন ও সংসার নিয়ে যত ঝামেলাই থাকুক না কেন সেগুলোকে থোড়াই কেয়ার করে অভিনয় ঠিকই চালিয়ে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত মুখ রাফিয়াত রশিদ মিথিলা। আসছে কোরবানীর ঈদে তিনি হাজির হচ্ছেন তার আলোচিত সিক্যুয়েল ‘ব্যাচ চোয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’ নিয়ে। টেলিফিল্ম ঘরোনার এ সিক্যুয়েলটিতে মিথিলার বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ জিয়াউল ফারুক অপূর্ব।

গত রোজার ঈদে ‘ব্যাচ টোয়েন্টি সেভেন’ নামের টেলিফিল্মটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অপূর্ব-মিথিলা। ঈদে ব্যাপক সাড়া ফেলেছিল টেলিফিল্মটি। অপূর্ব-মিথিলা জুটিও পায় দারুণ দর্শকপ্রিয়তা। দর্শকদের অনুরোধে অনুপ্রাণিত হয়েই তাই পরিচালক মিজানুর রহমান আরিয়ান ‘ব্যাচ টোয়েন্টি সেভেন’ এর আরেকটি সিক্যুয়েল নির্মাণে আগ্রহী হন।

ইতিমধ্যেই শেষ হয়ে গেছে ‘ব্যাচ টোয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’ সিক্যুয়েলটির শুটিংয়ের কাজ। ‘ব্যাচ টুয়েন্টি সেভেন’-এর গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই ‘ব্যাচ টোয়েন্টি সেভেন-দ্য লাস্ট পেজ’ এর গল্প শুরু হয়েছে বলে জানান পরিচালক আরিয়ান। টেলিফিল্মটিতে নতুন একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।

(ঢাকাটাইমস/০৬আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরছে পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম
ঢাকায় মিছিল শেষে ফেরার পথে সাবেক দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
পুশ ইন ও আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল, ফেরালো পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা