দ্বিতীয় ওয়ানডেতে মুশফিককে নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০১৭, ১৮:৪০
অ- অ+

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি টাইগার ওপেনার তামিম ইকবাল। তবে, এখন ম্যাচ খেলার জন্য ফিট তিনি। সুতরাং, বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি খেলবেন।

তামিম ইকবাল ফিরলেও মুশফিকুর রহিমকে নিয়ে শঙ্কা রয়েছে। প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। ওই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি পেয়েছিলেন তিনি। এখন দ্বিতীয় ম্যাচে তাকে খেলানো হবে না বিশ্রামে রাখা হবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। মুশফিককে যদি বিশ্রামে রাখা হয় তাহলে তার জায়গা দখল করতে পারেন ইমরুল কায়েস।

আগামীকালের ম্যাচে একাদশে দেখা যেতে পারে স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। সেক্ষেত্রে একাদশের বাইরে থাকবেন মোহাম্মদ সাইফউদ্দিন। পার্লে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

(ঢাকাটাইমস/১৭ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের বড় হার
কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়া শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত
সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
শান্তিপূর্ণভাবে পূজা করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা: মৎস্য প্রতিমন্ত্রী