প্রথম ম্যাচের আগে দোয়া চাইলেন তাসকিন

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৬, ১৫:২০
অ- অ+

সোমবার শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে এদিন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

এই ম্যাচ শুরুর আগে সবার কাছে দোয়া চেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তাসকিন লিখেছেন, আগামীকাল থেকে আমাদের মিশন শুরু হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

এই সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬, ২৯ ও ৩১ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১২ জানুয়ারি। আর দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২০ জানুয়ারি।

(ঢাকাটাইমস/২৫ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ ঘণ্টা অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খাবার কেড়ে নিয়ে সমালোচনায় আন্দোলনকারীরা
জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
চুয়েটে ৫৩ দিন পর পরীক্ষা শুরু, আয়োজনের বৈধতা নিয়ে ভিসির আপত্তি
উন্নয়ন প্রকল্প দেখতে আলফাডাঙ্গায় ডিসি মাজহারুল, উদ্বোধন করলেন নতুন কুঁড়ি স্পোর্টস