ইনিংসের গোড়াপত্তন করতে নামলেন তামিম-ইমরুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০১৬, ০৮:৩৫
অ- অ+

ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের দেয়া ৩৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংসের গোড়াপত্তন করতে নেমেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ তিন ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৮ রান।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সেঞ্চুরি করেন ওপেনার টম লাথাম। ১৩৭ রান করে আউট হন তিনি।

এছাড়া ৮৭ রান করেন কলিন মুনরো। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৩টি, মোস্তাফিজুর রহমান ২টি ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট নেন।

(ঢাকাটাইমস/২৬ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১২ ঘণ্টা অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খাবার কেড়ে নিয়ে সমালোচনায় আন্দোলনকারীরা
জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
চুয়েটে ৫৩ দিন পর পরীক্ষা শুরু, আয়োজনের বৈধতা নিয়ে ভিসির আপত্তি
উন্নয়ন প্রকল্প দেখতে আলফাডাঙ্গায় ডিসি মাজহারুল, উদ্বোধন করলেন নতুন কুঁড়ি স্পোর্টস