‘ঘাতক’ উইলিয়ামসনকে নিয়ে পরিকল্পনা ছিল না বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০১৬, ২১:৫৪
অ- অ+

কিউই অধিনায়ক উইলিয়ামসন মূলত ব্যাটসম্যান হিসেবে বেশি পরিচিত। পার্টটাইম বোলার হিসেবে মাঝে মাঝে ট্রাকে হাজির হন। আজ যেমন বাংলাদেশের বিপক্ষে এসেছিলেন। বল হাতে তামিমদের ভড়কেও দেন। ম্যাচ শেষে বাংলাদেশের কোচ হাথুরুসিংহে বলছেন, বোলার উইলিয়ামসনকে নিয়ে তার দলের কোনো পরিকল্পনা ছিল না।

কিউই অধিনায়ক এদিন ৫ ওভার হাত ঘোরান। ২২ রান দিয়ে ৩ উইকেট নেন।

উইলিয়ামসনের বোলিং নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘সে (উইলিয়ামসন) সাধারণত বল করে না। কিন্তু কীভাবে যেন উইকেটগুলো নিয়ে নিলো। তাকে কীভাবে মোকাবেলা করবো, সেটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না। সে তো আসলে পার্ট-টাইম বোলার। আজ (বুধবার) ভালো বল করেছে। কৃতিত্ব তাকে দিতেই হবে। আমি মনে করি, আগামীতে তাকে ভালোভাবে মোকাবেলা করতে হবে আমাদের।’

(ঢাকাটাইমস/২৯ডিসেম্বর/এএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা