ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২০, ০৮:৫৫
অ- অ+

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন।

অসুস্থবোধ করায় রবিবার করোনা পরীক্ষার তার নমুনা জমা দেয়া হলে গতকাল রাতে আইইসিডিআর থেকে করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপরই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয়েছে।

দেশে করোনার সংক্রমণ শুরুর পর থেকেই পুলিশের এই কর্মকর্তা ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেই কর্মরত ছিলেন। বিভিন্ন প্রয়োজনে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়েছেন। সেখান থেকেই হয়তো করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।

এদিকে করোনাভাইরাসে সারাদেশে পুলিশের আট শতাধিকের বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে অর্ধেকই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সদস্যরা।

গতকাল সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, দেশে মোট ১০ হাজার ১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৮২ জন।

ঢাকাটাইমস/০৪মে/এসএস/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
অপরাধ নিয়ন্ত্রণ ও দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুর পুলিশকে ডিআইজির নির্দেশনা
অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড