সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩৮| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৭
অ- অ+

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান শুকুরকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-১২) সদস্যরা।

গ্রেপ্তারকৃত শুকুর ওই এলাকার আলী আহমেদ মুন্সীর ছেলে।

বুধবার সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার রেলওয়ে কলোনি মার্কাস মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি শুকুরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল সেট ও ৪টি সিমকার্ড উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেসিডেন্ট জিয়া হত্যায় জড়িত মোজাফফরকে যে পরামর্শ দিয়েছিল শেখ হাসিনা
কুয়াকাটাকে পূর্ণাঙ্গ পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান সামীমুজ্জামান
প্রধানমন্ত্রীর আগমনে ফেনীর সব প্রত্যাশা পূরণ হবে: পরিবেশমন্ত্রী
তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১০৫